প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 21, 2026 ইং
গাউসিয়া কমিটি বাংলাদেশ ৬নং ওয়ার্ড তালসরা শাখার উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ

রেজাউল মোস্তফা, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।
২১ ফেব্রুয়ারি গাউসিয়া কমিটি বাংলাদেশ ৬নং ওয়ার্ড তালসরা শাখার উদ্যোগে প্রায় অর্ধশতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মানবসেবাই সংগঠনের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সংগঠনের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করা হয় এবং সমাজের বিত্তবানদের এ ধরনের মহতী উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট